বাংলাদেশে হাম পরিস্থিতি বর্তমানে গুরুতর। ১৫ মার্চ থেকে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। টিকাদান ঘাটতি ও সংক্রমণের বিস্তার রোধে জরুরি টিকা কার্যক্রম ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের হাম পরিস্থিতি প্রমাণ করেছে যে বর্তমানের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট সৃষ্টি করতে পারে। তিনি জানান, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে।

তিনি আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ৯১টি আবেদন জমা হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একটি নীতিমালা প্রয়োজন, তবে এটি নিয়ন্ত্রণের জন্য নয়। এজন্য আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব পেশ করা হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে। পদ্মা ব্যারেজের মতো এখানে পানি সংরক্ষণের সুযোগ না থাকায় প্রধানমন্ত্রী সংশোধনের নির্দেশ দিয়েছেন।

 প্রাইমটিভি/এমএইচ