রাজধানীর বারিধারার সড়কে রিকশা চালালেন বাংলাদেশে মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ রিকশা উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রতীকী অর্থে রিকশা চালান রাষ্ট্রদূত।

usa-ambassadr-20260520173728

ঢাকার মা‌র্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে।