দেশে বর্তমানে উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো তথ্য নেই আমাদের কাছে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার । ছবিঃ সংগৃহীত
দেশে বর্তমানে উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। তিনি বলেছেন, অপরাধ নির্মূলে প্রতিদিনই ডিএমপির গবেষণা সেল কাজ করছে এবং রাজধানীকে আরও নিরাপদ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, বিগত সরকারের আমলে ব্যাটারিচালিত অটোরিকশা সিন্ডিকেট গড়ে উঠেছিল। বর্তমানে সরকার মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছেয
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ১ লাখ ৭৪ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কিশোর গ্যাং নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের তালিকা পুলিশের কাছে রয়েছে।
তবে শুধু পুলিশের পক্ষে এককভাবে এ সমস্যা মোকাবিলা করা কঠিন। এজন্য পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী পুনরায় অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
থানাগুলোকে দালালমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, রাজধানীর কোনো থানায় দালালের অস্তিত্ব থাকবে না। থানাকে জনবান্ধব ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় তিনি বলেন, কোনো ধরনের মব কালচার বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




