পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম।

আগামী ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রাইমটিভি/কেআর