রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের জনপ্রশাসন সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সরাসরি রামিসার বাসায় যাবেন।

এদিকে, রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) আদালতে জবানবন্দিতে ঘটনার প্রধান আসামি সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন।

এ ছাড়া মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাইমটিভি/কেআর