খুলনা মেট্রোপলিটন পুলিশের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

খুলনা মেট্রোপলিটন পুলিশ । সংগৃহীত
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ ডিআইজি পুলিশ অধিদপ্তর, ঢাকা এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম সেবা, পুলিশ সুপার, খুলনা হিসেবে বদলি হওয়ায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় কেএমপি’র বয়রা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিস্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কেএমপিতে তাঁদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী দুই কর্মকর্তার পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী দুই কর্মকর্তা দায়িত্বশীল, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে তাঁদের পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং জনবান্ধব আচরণের মাধ্যমে সকলের নিকট প্রশংসিত হয়েছেন। তিনি তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




