নারায়ণগঞ্জের একটি খামারের অ্যালবিনো মহিষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনায় এবার ইরানও অংশ নিয়েছে। মহিষটির চুলের স্টাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় মজা করে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস মহিষটিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে।

দূতাবাস তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ পোস্টের সঙ্গে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত ছিল। সেখানে বলা হয়েছে, দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় মহিষটি আগের চেয়ে কম খাচ্ছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ মহিষটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, প্রায় ১,৫০০ পাউন্ড বা ৬৮০ কেজি ওজনের এই মহিষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত এক তারকা হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও মহিষটির ছবি প্রকাশ করেছে।ঢাকার কাছের নারায়ণগঞ্জে খামারি জিয়া উদ্দিন মৃধার খামারেই রয়েছে চার বছর বয়সি এই অ্যালবিনো মহিষ। তিনি জানান, মহিষটির মাথার সোনালি-সাদা চুলের স্টাইল দেখেই তাঁর ছোট ভাই মজা করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রাখেন।

৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন বলেন, গত মে মাসজুড়ে প্রতিদিনই মানুষ মহিষটিকে দেখতে আসছেন। আশপাশের এলাকা ছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকেও অনেকে খামারে আসছেন। বিশেষ করে শিশুরা মহিষটিকে দেখতে খুব আগ্রহী।

তবে আলোচনার কেন্দ্রবিন্দতবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই মহিষকেই শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হবে বলে জানিয়েছেন মালিক। ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মিস করব। তবে কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ।

 প্রাইমটিভি/এমএইচ