পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠে এবার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

 তিনি জানান, জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য রাখা হচ্ছে ৪টি গেট এবং বের হওয়ার জন্য থাকবে ৭টি গেট।

 ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

 এদিকে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মোহাম্মদ আব্দুস সালাম বলেন, কোরবানির বর্জ্য ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

 পাশাপাশি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

প্রাইমটিভি/এনজি