ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) শিশুটির বাবা বাদী হয়ে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সিবাড়ি) এলাকার শরীফ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু তারই চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ মে) দুপুরে শিশুটিকে ফুসলিয়ে একটি বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে।

পরে ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/কেআর