চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুরে উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে একা নিজ বাড়িতে ফিরছিলেনয

পথে তরিকুল তাকে সহায়তার কথা বলে সঙ্গে নেয়। পরে ইব্রাহিমপুর পার্কের পেছনে মেন্দের মাঠ এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পর অভিযুক্তকে আটক করে পুলিশ। সোমবার (২৫ মে) এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাইমটিভি/এনজি