রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটয

তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ইউনিট পাঠানো হয়।

বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তবে পানির সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রাইমটিভি/এনজি