আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায়।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য ঈদের জামাতে জাতীয় সংসদের সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বড় কোনো সামগ্রী সঙ্গে না আনার অনুরোধও করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর