পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যদের।

মঙ্গলবার (২৬ মে) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঈদযাত্রায় ভোগান্তি কমাতে গত ২১ মে থেকেই দায়িত্ব পালন করছে বিজিবি।

bgb

এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাচপুর ব্রিজ, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা ও ভোগরা বাইপাসসহ বিভিন্ন যানজটপ্রবণ এলাকায় মোতায়েন রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে ও পরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত মাঠে থাকবে বিজিবি।

প্রাইমটিভি/এনজি