রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি চিকিৎসায় অবহেলার ঘটনা বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে, কোনো কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডির বিশেষজ্ঞ দল হাসপাতালের বিভিন্ন কারিগরি দিক খতিয়ে দেখা শুরু করেছে। হাসপাতালের ওয়ার্ডের বায়ু চলাচল ব্যবস্থা, এসি সংযোগ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে।

ঘটনার পর নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রাইমটিভি/কেআর