রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদগাহ ময়দানে ভিড় করেন উপস্থিত মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক।

ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা জামাতে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রাইমটিভি/কেআর