বাংলাদেশ জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহা-র নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূইয়া, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।

নামাজের আগে ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সর্বসাধারণের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান। এসময় ডেপুটি স্পিকার বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর শান্তি ও কল্যাণ কামনা করেন।

সংসদের স্পিকারের সার্বিক নির্দেশনায় দক্ষিণ প্লাজায় জামাত আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান।

ঈদের জামাত শেষে ডেপুটি স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রাইমটিভি/কেআর