শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর জিয়া উদ্যান-এ দলীয় সিনিয়র নেতাদের নিয়ে প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা-র প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর