গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেছে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একপাশে কাত হয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী।

এ ঘটনায় আহত অন্তত ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধারকাজ চালায়। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি