রাজধানীজুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে পশু কোরবানি

পশু কোরবানি । সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার পাড়া-মহল্লা, অলিগলি ও আবাসিক এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকালে ঈদের জামাত শেষে কোরবানির পশু জবাই ও মাংস কাটায় ব্যস্ত হয়ে পড়েন নগরবাসী।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানির আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের। কোথাও পরিবারভিত্তিক, আবার কোথাও আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের অংশগ্রহণে যৌথভাবে কোরবানি দিতে দেখা গেছে।
নগরীর বিভিন্ন মহল্লায় সকাল থেকেই গরু জবাই, মাংস কাটা ও বণ্টনের ব্যস্ততা চোখে পড়ে। অনেকেই জানিয়েছেন, যৌথভাবে কোরবানি দিলে খরচ কমে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
এদিকে ঈদ ঘিরে শিশু-কিশোরদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস। নতুন পোশাক পরে তারা কোরবানির পশুর পাশে ঘুরে বেড়িয়েছে, বড়দের কাজে সহায়তা করেছে এবং পুরো আয়োজন উপভোগ করেছে।
অন্যদিকে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন কসাইরা। একের পর এক বাসা ও মহল্লায় গিয়ে পশু জবাই ও মাংস কাটার কাজ করতে দেখা গেছে তাদের।
সব মিলিয়ে ধর্মীয় অনুশাসন, ত্যাগের শিক্ষা এবং পারিবারিক সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।