শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । প্রাইম টিভি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার ( ৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ঠিকানা। তাদের আদর্শ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করা হবে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করা হবে।
এ সময় তিনি দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে দোয়া করেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




