শারীরিক জটিলতার কথা জানিয়ে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান

ছবি- সংগৃহীত
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া এক আবেদনে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার পক্ষে দায়িত্ব পালন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় রাষ্ট্রীয় দায়িত্বের স্বার্থেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








