ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

দাম বাড়ল পেট্রোল-অকটেনের । সংগৃহীত
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। নতুন এই মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
এর আগে মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে প্রতি মাসে বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। জুন মাসে নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে পেট্রোল, অকটেন ও কেরোসিন ব্যবহারে ভোক্তাদের ব্যয় কিছুটা বাড়বে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








