ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি অভিযানিক দল চাপাতিসহ এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম- ১। সাদমান হোসেন (২২)।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) ভোর অনুমান ৫:২০ ঘটিকায় গুলিস্থান হল মার্কেট গোলচত্বরস্থ গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ছিনতাইকারী সাদমান হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীন।

প্রাইমটিভি/এমএইচ