রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৩টায় এসআই শিমুল শেখের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর এলাকার রাজবাড়ী বাজার প্রধান সড়ক সংলগ্ন করিম সু-হাউজের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে।

এ সময় ৪০ পিস ইয়াবা উদ্ধারসহ দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত দুলাল সিকদার রাজবাড়ী পৌর শহরের লক্ষীকোল এলাকার আফাজউদ্দিন সিকদারের ছেলে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাইমটিভি/এনজি