উত্তরা পশুর হাট ঘিরে ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

উত্তরা পশুর হাট । সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বৌ-বাজার এলাকার অস্থায়ী গবাদি পশুর হাট পরিচালনাকে কেন্দ্র করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩ জুন) জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশপাশের ময়লা-আবর্জনা, গাছপালা ভাঙচুর এবং যানবাহন চলাচলের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে এ কমিটি কাজ করবে। তদন্তের আওতায় থাকবে উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বৌ-বাজার এলাকার খালি জায়গা থেকে শুরু করে মেট্রোরেলের পাশ ঘেঁষে ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত এলাকা।
গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণ এবং পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








