সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে মানবেতর জীবনযাপন করা সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাই। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলের তিন প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্যের বেতন-ভাতা তাদের সহায়তায় দিয়েছেন এবং তাদের জন্য নতুন ঘর নির্মাণ ও নিয়মিত খাবারের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি জানান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য তিনি তাৎক্ষণিকভাবে এক মাসের সংসদ সদস্য ভাতা দিয়েছেন। পাশাপাশি তাদের ঘর পুনর্নির্মাণ ও নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংবাদমাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের দুর্দশার খবর দেখে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। তিনি মনে করেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার রাষ্ট্রের শতভাগ নিশ্চিত করা উচিত।প্রসঙ্গও তুলে ধরেন। বিএনপি নির্বাচনের আগে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সে অবস্থান থেকে সরে গেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের প্রতি সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বানও জানান জামায়াতের এই নেতা।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। তিনি জানান, দলটি দলমত, ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিককে সমানভাবে দেখে। তিনি আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাও ইসলামের নির্দেশনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন, সাধু ও নিধু দাস দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও প্রতিবন্ধকতার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








