বোরকা পরে 'নাগীন নৃত্যের' পর সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তিন তরুণী

ভাইরাল তিন তরুণী । সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বোরকা পরে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে ওই ঘটনায় জড়িত তিন তরুণী ক্ষমা চেয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
উলিপুর উপজেলার অরণ্য রুপটন রেস্টুরেন্টের ১০ তলায় ধারণ করা ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিন তরুণী বোরকা পরে নাগীন গানের সুরে নাচছেন।
ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওটি নিয়ে অনেকে বিষয়টিকে সাধারণ বিনোদন হিসেবে দেখলেও, একটি অংশ ধর্মীয় মূল্যবোধ ও পর্দার রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ তুলে সমালোচনা করেন।
বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং ব্যাপক বিতর্ক শুরু হয়।
পরবর্তীতে সমালোচনার মুখে তিন তরুণী একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজেদের ভুল স্বীকার করেন এবং সবার কাছে ক্ষমা চান। তারা জানান, বিনোদনের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা হয়েছিল এবং বিষয়টি এভাবে ছড়িয়ে পড়বে তা তারা ভাবেননি।
তারা সবাইকে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








