কোরবানির আগে দেশের খামারের অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বিশ্বের বড় বড় পত্রিকায়ও তার খবর ছাপা হয়েছিল। কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মহিষটি বিক্রি হয়নি। পরে মানুষের আগ্রহের কারণে সেটিকে চিড়িয়াখানায় রাখা হয়। সেখানে গিয়ে দেখা যায়, আগে যে মহিষটি খামারীর যত্নে ছিল, এখন সেটি অবহেলায় পড়ে আছে।

চিড়িয়াখানায় মহিষটিকে দেখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। বাবু দেওয়ান নামে একজন একটি পোস্টে মহিষটির ছবি দিয়ে লিখেছেন, ‘এই ছবিটি আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনে অভিভাবকদের গুরুত্ব কতখানি! সে যখন তার খামারী মালিকের কাছে ছিলো তখন তার কত সুন্দর বাহ্যিকরূপ ছিলো। নিয়মিত তাকে গোসল, খাওয়ানো এমনকি ট্রাম্পের মত করে চুলও আচরে দিতো।’

তিনি আরও লেখেন, ‘দেখতে তাকে একেবারে ধবধবা নাদুসনুদুসতিনি আরও লেখেন, ‘দেখতে তাকে একেবারে ধবধবা নাদুসনুদুস সুন্দর লাগতো। সারা বিশ্বের তার সেই সৌন্দর্য এবং ডোনাল্ড ট্রাম্পের মত ল্যুক আলোচিত হয়। এরপর সরকার তাকে কিনে চিড়িয়াখানায় রাখে। সেখানে তার যত্ন কমে যায়, বরাদ্দের বড় অংশও হারিয়ে যায়। প্রতিদিন শত শত মানুষ শুধু তাকে দেখতে আসে, কিন্তু অবহেলা ও অযত্নে মাত্র ১০ দিনেই তাকে আর চেনা যায় না।’রিয়ে গেছে। গোসল হয়না নিয়মিত। ধবধবে সুন্দর থেকে দুর্বল হয়ে মলিন হয়েছে তার চেহারা।’

চিড়িয়াখানার অবহেলা নিয়ে তিনি লেখেন, ‘এই মুহূর্তে যদি সে তার খামারী মালিকের কাছে থাকতো, তাহলে ঠিকমতো সেবা পেত এবং তার সৌন্দর্য আগের মতো থাকতো। একজন প্রকৃত অভিভাবক কতটা গুরুত্বপূর্ণ, এই ছবিটি তার জীবন্ত উদাহরণ। মালিকের কাছে থাকলে কাক তার মাথায় বসতে পারতো না। তাই দ্রুত তাকে আগের মালিকের কাছে ফেরত দিন, অথবা অন্য কোনো খামারীর মহিষ পালের সঙ্গে রাখার ব্যবস্থা করুন। না হলে তার অবস্থা আরও খারাপ হবে।’

 প্রাইমটিভি/এমএইচ