পটুয়াখালীর দুটি আলাদা স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে মো. রিয়াজ হাওলাদার (৩০) নামে এক কৃষক মারা যান।

নিহত রিয়াজ হাওলাদার উত্তর আমখোলা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. খলিল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ। হঠাৎ ঝড়ের সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে চর কাজল ইউনিয়নের পশ্চিম চর কাজল গ্রামের বাসিন্দা আলমগীর সরদারও বজ্রপাতে মারা গেছেন। তার ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদগলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলাচিপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

প্রাইমটিভি/এমএইচ