১৯৭২ সালের ৫ জুন জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই সম্মেলনটি ছিল ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। পরে ১৯৭৩ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) উদ্যোগে প্রতি বছর ৫ জুনকে 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৭৪ সাল থেকে এটি বিশ্বব্যাপী নিয়মিত পালিত হয়ে আসছে।

জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং সম্পদের অপরিমিত ব্যবহারের ফলে বিশ্বজুড়ে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত। বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান। দিবসটি উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন সেমিনার, র‌্যালি, বৃক্ষরোপণ অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

পরিবেশবিদদের মতে, মানব সম্প্রদায় ও প্রাণিকূলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের কোনো বিকল্প নেই। বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হাত থেকে রক্ষা পেতে এখনই ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি।

"প্রকৃতিকে ভালোবাসুন, প্লাস্টিক ও বর্জ্য যেখানে-সেখানে ফেলা বন্ধ করুন এবং বেশি করে গাছ লাগিয়ে আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলুন।"

প্রাইমটিভি/বিএম