বাংলাদেশে তুরস্কের আলোচিত বায়রাকতার টিবি-২ ও আকিনজি ড্রোনের যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঢাকায় বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ও পরবর্তী প্রতিরক্ষা আলোচনায় এই প্রস্তাব উঠে আসে।

সূত্র জানায়, ড্রোনের যৌথ উৎপাদনের পাশাপাশি তুরস্ক বাংলাদেশকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক বিমান কেনার প্রস্তাব দিয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে এসব বিষয়ে দুই দেশের আলোচনা চলছে।

বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে ড্রোন কারখানা হলে প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল তৈরি এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। এটি সামরিক আধুনিকায়ন কর্মসূচি ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সহায়ক হতে পারে।

তবে বিষয়টি এখনো প্রস্তাব ও আলোচনার পর্যতবে বিষয়টি এখনো প্রস্তাব ও আলোচনার পর্যায়ে আছে। এ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়েছে বলে এখনো প্রকাশ্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ড্রোন উৎপাদনের লক্ষ্যে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরভিত্তিক একটি পৃথক প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যেই তুরস্কের নতুন প্রস্তাব দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রাইমটিভি/এমএইচ