রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

প্রাইমটিভি/বিএম