পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির ১৬ দিন পর দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার ক্লাস শুরু হচ্ছে। এসব প্রতিষ্ঠান রবিবার (৭ জুন) খুলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে শুরু হয়। ২১ মে বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি। নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন, এরপর ৫ ও ৬ জুন ছিল সাপ্তাহিক ছুটি। তাই ৭ জুন, রবিবার থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পেয়েছে।

মাদ্রাসা শিক্ষার্থীরা আরও বেশি দিন ছুটি পাচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন, রবিবার থেকে ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ