কুড়িগ্রামে ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বনের লক্ষ্যে জেলা সিভিল সার্জনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি জেলা শাপলা চত্বর হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালির মাধ্যমে জেলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. সাদিকুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মো. আর রাফি তামজিদসহ সদর হাসপাতালের নার্স এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় এবং অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রাইমটিভি/এনজি