ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (৫ জুন) সকালে। অভিযোগ অনুযায়ী, ৩৯ বছর বয়সী ফয়জুল্লা ওই তরুণীকে আম খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার পর তরুণীর চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা অভিযুক্ত ফয়জুল্লাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় তরুণীর চাচি বাদী হয়ে একই দিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি