পটুয়াখালীর তিন প্রতিবন্ধী ভাইয়ের ব্যাংক হিসাবে জমা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। অসহায় এই তিন ভাইয়ের জীবনযুদ্ধের গল্প গণমাধ্যমে প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তিন ভাই। তাদের দুর্দশার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে হৃদয়বান মানুষ এগিয়ে আসেন। ব্যক্তি, সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের অনুদানে তাদের ব্যাংক হিসাবে জমা হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তিন ভাইয়ের চিকিৎসা, বসবাস ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, সহায়তা পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিন ভাই এবং তাদের স্বজনরা। তারা বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

প্রাইমটিভি/এনজি