আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

ছবিঃসংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায়, হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণের এই পরিমাণ ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে।
রোববার (৭ জুন) মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে।
আইনজীবী শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আগে ঘোষণা করা অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার, আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘ সময় থাকবে।
পরিবারগুলো যেসব সুবিধা পাবে
আজীবন ফ্রি চিকিৎসা: ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন।
শিক্ষাসুবিধা: আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা থাকলে বিনা বেতনে পড়ার সুযোগ থাকবে। মেডিকেল কলেজ বা ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে।
চাকরির সুযোগ: পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দীনে চাকরির সুযোগ দেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








