বাগেরহাটে মরা ও পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদন্ড

মরা ও পচা মাংস বিক্রেতাকে । সংগৃহীত
বাগেরহাটের রামপালে ফয়লাহাটে মরা ও পচাঁ গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাটে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযুক্তরা হলো রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) ও বাগেরহাটের খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)। এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
ভেটেরিনারি সার্জনের দায়ের করা প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে, তা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো।
এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








