খিলক্ষেতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯

বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯
খিলক্ষেত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (৭ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৬ জুন) খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ আলম (২৮), শাহজালাল শেখ (৩৬), জিসান হাওলাদার (১৯), রুবেল ওরফে আব্দুল জব্বার (৩৫), নাঈম মৃধা (৪০), খলিল (৩০), মোস্তফা ঢালী (২৭), রফিকুল ইসলাম (২৫), মুকুল (২০), লাভলু মিয়া (৩৫), খন্দকার সাইদুল ইসলাম (৩১), রহমান সরদার ওরফে পাপ্পু (২৮), রুবেল মিয়া (৩২), মিন্টু (৩৫), সাগর (২৮), হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮), ফারুক (৪০), মজিবুর রহমান (২৩), খাইরুল ইসলাম আকাশ (২৫), সাহাব মিয়া আব্দুল্লাহ (২১), মো. বাদল (২০), জসিম (২২), পারভেজ (২০), সিয়াম (১৯), সুমন মিয়া (২০), রাসেল মিয়া (৩৭), সজিব শেখ (১৯), আরিয়ান আহম্মেদ (২০) ও রিফাত ফকির (১৯)।
পুলিশ জানায়, অভিযানের সময় এসব ব্যক্তিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








