প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রতীকী ছবি
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায়। বৈঠকে উপস্থিত ছিলেন সরকারপ্রধান।
আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে বলে জানা গেছে। সাম্প্রতিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবারের বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাত নিয়েও পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের প্রধান এসব বৈঠকে অংশ নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। ৭ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অর্থমন্ত্রী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে ৭ মে রাষ্ট্রপতির আহ্বানে সংসদের এই অধিবেশন শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








