সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার । প্রাইম টিভি
সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকাল আট জুন সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ওই ব্রিজের নিচের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ব্রিজের নিচ থেকে প্রায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








