২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় তিনি সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম জাতীয় বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও এটি প্রথম বাজেট উপস্থাপন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট অনুমোদিত হয়।

এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ জাতীয় বাজেট। নতুন বাজেটটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট হিসেবে উপস্থাপিত হলো।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে এবারের বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় বিভিন্ন খাতে বরাদ্দ, করনীতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরছেন অর্থমন্ত্রী।

প্রাইমটিভি/কেআর