মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা

সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। বিশ্বকাপকে ঘিরে দেশের তারকা ও শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। এর আগেও তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করেছিলেন।
সেই সময় গণমাধ্যমকে মেহজাবীন বলেছিলেন, তিনি মূলত মেসির খেলার ভক্ত এবং তার খেলা সবসময়ই তাকে আকৃষ্ট করে। বাংলাদেশে মেসির আগমনকালেও তার খেলা সরাসরি দেখার সুযোগ হয়েছিল বলে জানান তিনি।
এদিকে মেহজাবীনের ছোট বোন ও অভিনয়শিল্পী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে সক্রিয়। সম্প্রতি তিনি প্রিয় দলের জার্সি সংগ্রহ করে ছবি প্রকাশ করেন এবং নতুন একটি পোস্টে লিখেছেন, “আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?”
তার এই পোস্টে ভক্ত-অনুসারীরাও নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের সমর্থন জানাচ্ছেন।
শোবিজ অঙ্গনে বিশ্বকাপ ঘিরে এমন উচ্ছ্বাস এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দল ও তারকাদের নিয়ে সমর্থকদের আগ্রহও ক্রমেই বাড়ছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








