চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত চিহ্নিত মাদক কারবারি টিয়া (৩০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ফুল প্যান্টের ডান পকেটে থাকা দুটি পলিথিন প্যাকেট থেকে ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাইমটিভি/এনজি