যুক্তরাষ্ট্রে আওয়ামী ফ্যাসিস্টদের মিডেল ফিঙ্গার দেখালেন হাসনাত আব্দুল্লাহ

ছবিঃসংগৃহীত
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে একটি অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে অনলাইন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
অনুষ্ঠান শেষে অক্সফোর্ড ইউনিয়নের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকদের একটি দলের মুখোমুখি হন হাসনাত আবদুল্লাহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যেই গাড়িতে অবস্থানরত হাসনাত আবদুল্লাহর মধ্যমা প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ছবিটি প্রকাশের পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে, তার সমর্থকদের একটি অংশ এটিকে ফ্যাসিবাদবিরোধী প্রতীকী প্রতিবাদ হিসেবে বর্ণনা করছেন। অন্যদিকে, সমালোচকরা প্রশ্ন তুলেছেন—একজন সংসদ সদস্য ও আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এ ধরনের অঙ্গভঙ্গি কতটা শোভন ও গ্রহণযোগ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্ক চললেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এমএইচ








