‘প্রথম দিনেই হ্যাটট্রিক! রাগ করলা : অভিনেতা খায়রুল বাসার

ছবি- সংগৃহীত অভিনেতা খায়রুল বাসার
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার রাজকীয় সূচনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর শোবিজ পাড়ায় উন্মাদনার পারদ এখন তুঙ্গে। সাধারণ দর্শকদের পাশাপাশি এই জয়ের আনন্দ ছুঁয়ে গেছে তারকাদের মনেও। আর সেই আনন্দের জোয়ারে গা ভাসিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার মেতে উঠেছেন এক মিষ্টি খুনসুটিতে। আর্জেন্টিনার জয়ের পরপরই নিজের ফেসবুক হ্যান্ডেলে এক সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ পোস্ট দেন এই অভিনেতা।
একটু খোঁচা দিয়ে খাইরুল বাসার তার পোস্টে লিখেছেন: ‘প্রথম দিনেই হ্যাটট্রিক! রাগ করলা?’

অভিনেতার এই ছোট্ট প্রশ্নটি মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্য করে করা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। খাইরুল বাসারের এই রসবোধ ও হালকা রসিকতা নেটিজেনদের বেশ বিনোদিত করেছে।
কমেন্ট বক্সে আর্জেন্টিনা সমর্থকেরা অভিনেতার সাথে সুর মিলিয়ে উল্লাস প্রকাশ করছেন, আর অনেকেই হাসির রিয়্যাক্ট দিয়ে সহমত পোষণ করছেন। অন্যদিকে, ব্রাজিল ভক্তরাও দমে না গিয়ে বেশ মজার ছলে কমেন্ট বক্সে এই খুনসুটির জবাব দিচ্ছেন। ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও মাঠের এই চরম উত্তেজনাকে সামাজিক মাধ্যমে এভাবে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলে ভক্তদের মাঝে এক দারুণ ফুটবলীয় আমেজ তৈরি করেছেন খাইরুল বাসার।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







