চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশের এডিসি গোলাম সাকলায়েনকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে স্বাক্ষর করেছেন, যা চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

pori_sak20210811140735-2406250609

ঘটনার সূত্রপাত ২০২১ সালে, যখন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। তদন্ত চলাকালীন সাকলায়েনের সরকারি বাসভবনে পরীমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও তাদের ব্যক্তিগত সম্পর্কের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সাকলায়েনকে ডিবি থেকে প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

750-390-Recovered_original_1781585833

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে তাদের কল রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথন বিশ্লেষণ করে দেখা যায়, এই সম্পর্ক পেশাগত সীমা লঙ্ঘন করেছিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় সাকলায়েনের বিরুদ্ধে 'অসদাচরণ'-এর অভিযোগ প্রমাণিত হয়।

165608_bangladesh_pratidin_pori_mona_pic

আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তার ব্যাখ্যায় কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি। তবে এই বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তের বিষয়ে সাকলায়েন বা পরীমণির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রাইমটিভি/বিএম