ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

ছবি- সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুটি মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদাবর ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে আরও উপস্থিত ছিলেন আইনজীবী অনীক আর হক।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করা হয় বলে জানা গেছে।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে হাইকোর্ট তাকে একটি মামলায় জামিন দিয়ে রুল জারি করেন। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আপিল বিভাগ তখন সেই মামলায় জামিন বহাল রাখে।
পরে হাইকোর্ট আরও দুটি পৃথক মামলায় তাকে জামিন দেন, যা সর্বশেষ চেম্বার আদালতের আদেশে স্থগিত করা হলো।
এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে তা আদালতের পরবর্তী শুনানির ওপর নির্ভর করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







