সম্প্রতি চট্রগ্রামে গুপ্ত লেখাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যকার সংঘর্ষ  ও গতকালকে ঢাবিতেও সংঘর্ষে জড়ায় দল দুটি। ছাত্র রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে আজকে বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

চট্রগ্রামে ছাত্রদল এবং শিবিরের ঘটনায় উভয় দলেরই বেশ কয়েকজন আহত হয়।তখন ছাত্র অধিকার পরিষদ কলম মিছিল করে উক্ত ঘটনার প্রতিবাদ জানায়।তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান বলেন,ক্যাম্পাসে রাজনীতি করতে হলে প্রকাশ্যেই করতে হবে।

তিনি উভয় পক্ষ্যকেই ক্যাম্পাসে শান্তি বজায় রাখার অনুরোধ জানান।

গতকালকের ঘটনায়,ছাত্র অধিকার পরিষদের নেতারা ফুল নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।

ক্যাম্পাসে চলমান অস্থিরতা ও সমসাময়িক বিষয় নিয়ে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থান: মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সময়: আগামীকাল বিকেল ৪:০০ টা আয়োজনে: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।