বাংলাদেশের রাজনীতি রাশেদকে বাধ্য করেছে পরিবর্তন হতে:লুমা

ছবিঃসংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে গণঅধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খানের রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে চলমান সমালোচনার বিষয়ে লুতফুননাহার লুমা।নিজের মতামত দিয়েছেন।
তিনি বলেন, ২০১৮ সালে হাইকোর্টের সামনে পুলিশের টিয়ারশেলের মধ্যেও বসে থাকা আমার একটি ছবি ভাইরাল হয়েছিল। এরপর রাশেদ ভাই প্রথম সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমার সঙ্গে দেখা করেন। ১৮ সালের কোটা আন্দোলনে রাশেদের ভূমিকা ছিল অন্যতম।
তিনি আরও বলেন, ১৮ সালের ছাত্র আন্দোলন এবং ২৪ সালের আন্দোলনে রাশেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সময়ের সঙ্গে রাশেদ খানের রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশলে পরিবর্তন এসেছে। তার মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে এবং পরিবর্তন আনতে হলে অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্ত ও অবস্থানে পরিবর্তন আনতে হয়।
তিনি দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাশেদ খানকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষমূলক সমালোচনা গ্রহণযোগ্য নয়। লুমার ভাষ্য অনুযায়ী, দেশের রাজনৈতিক অঙ্গনে মতাদর্শগত ভিন্নতা থাকতেই পারে, তবে তা ব্যক্তিগত আক্রমণের কারণ হওয়া উচিত নয়।
পোস্টে তিনি আরও বলেন, রাশেদ খানের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও সমালোচনা হতে পারে, তবে তার রাজনৈতিক অবদান অস্বীকার করা যায় না। তিনি রাজনৈতিক সহনশীলতা ও ভিন্নমতকে সম্মান করার আহ্বান জানান।
লুমার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








